১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ঝালকাঠিতে জেলা বিএনপির মতবিনিময় সভা: সার্বিক সহযোগিতার আশ্বাস

​মো. শফিউল আলম রাশেদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৪৯ Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।
​সভায় গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।
​আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন:
​বিএনপি নেতৃবৃন্দ: ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান চপল।
​পূজা উদযাপন শৃঙ্খলা কমিটি: জেলা বিএনপি গঠিত পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, কমিটির সদস্য সচিব বিষ্ণু ধর এবং সদর উপজেলার পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক পবিত্র।
​পূজা কমিটির নেতৃবৃন্দ: পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কুমার সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সদস্য নেপাল দেবনাথ, কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, খেজুরা বিষ্ণু মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদার এবং বিকনা রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশু বাবুসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের প্রতিনিধিবৃন্দ।
​প্রধান বক্তার বক্তব্যে সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র ও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
​সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:
১. প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া।
২. সার্বিক পরিস্থিতি নজরদারিতে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা।
৩. উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ টিম তৈরি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে নিবিড় সমন্বয় রক্ষা করা।
​সভায় হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসব আয়োজনে ঝালকাঠি জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ঝালকাঠিতে জেলা বিএনপির মতবিনিময় সভা: সার্বিক সহযোগিতার আশ্বাস

Update Time : ০৭:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬