১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ১০:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানা এলাকার মহেশ্বরপাশা বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির ও মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া পূজা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে কেসিসি প্রশাসক বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনার আলোকে কেসিসির পক্ষ থেকে দুর্গোৎসব উদযাপনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাজার বছরের সম্প্রীতি ও সৌহার্দ্যের এই বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে স্থানীয় সমাজসেবক শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইউসুফ হারুন মজনু, বেলায়েত হোসেন, মাইনুল ইসলাম, আরমান হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, মহিউদ্দিন, শেখ কবির হোসেন টিটু, জাহিদ হোসেন খসরু, কেসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

Update Time : ১০:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬