নবগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ‘ঝালকাঠি যুব ক্লাব
- Update Time : ০১:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৪৩ Time View

সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে ‘ঝালকাঠি যুব ক্লাব’। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এবং ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: রেজাউল ইসলাম টিটু-র সার্বিক সহযোগিতায় এবং নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাউকাঠি, বেত্রা, হিন্দুকাঠি, জগদীশপুর, কাপড়কাঠি, শতদশকাঠি, শাখাগাছি ও কৈলারচরসহ নবগ্রাম ইউনিয়নের মোট ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উদ্যোক্তারা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে। পর্যায়ক্রমে সভাপতি মো: রেজাউল ইসলাম টিটু তালুকদারের নেতৃত্বে সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে ঝালকাঠির অন্যান্য মণ্ডপগুলোতেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই পরিদর্শন ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
প্রধান পৃষ্ঠপোষক: মো: এখলাচ হোসেন
সাধারণ সম্পাদক: মো. সোহাগ হাওলাদার
সাংগঠনিক সম্পাদক: মো. নিয়াজ
দপ্তর সম্পাদক: মো. সোহাগ হোসেন
সদস্যবৃন্দ: মো. ফোরকান, মো. কামাল হোসেন, মো. মিরাজ, মো. জুয়েল হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঝালকাঠি যুব ক্লাব দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রসার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে জনকল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।




















