০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৩ Time View

যশোরের কেশবপুর উপজেলার নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক স্তরের মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান শহিদ। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, মিনা রানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে উৎসাহিত করতেই এ আয়োজন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগসহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিভাবকদেরও সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার অনুরোধ করেন।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে কেশবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মেধা বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উপস্থিত সকলে এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ১১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬