ফটিকছড়িতে মাদরাসা ছাত্রী শিশু মুনতাহা নিখোঁজ, আকুল আকুতি পরিবারের
- Update Time : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মনার বাড়ির বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে মুনতাহা (৮) নিখোঁজ রয়েছে। সে স্থানীয় মারকাজুল উলুম মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্যমতে, গত ১৯ অক্টোবর মাদরাসা ছুটির পর অন্যান্য শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও মুনতাহা আর বাড়ি ফেরেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা নিকটাত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ে ছুটি দেওয়ার পর সকল শিক্ষার্থী স্বাভাবিকভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মুনতাহা বাড়ি না পৌঁছানোয় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার। শিশু সন্তানকে ফিরে পেতে আকুল আকুতি জানিয়েছেন তার স্বজনেরা।
🚨 সন্ধান চাই / যোগাযোগ 🚨
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশু মুনতাহার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক খাতিরে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
যোগাযোগের নম্বর: ০১৬২৫-০৮৭৮৩৩
(আপনার একটি শেয়ার বা সামান্য তথ্য ফিরিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুকে তার মায়ের কোলে।)



















