ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে কুপ্রস্তাব ও হেনস্তার চেষ্টার অভিযোগ

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 21

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কারাবন্দি স্বামীকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে কুপ্রস্তাব ও জোরপূর্বক হেনস্তার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত হযরত আলী মণ্ডল পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান কর্মকার বাড়িতে এই ঘটনা ঘটে।
​ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী একটি মামলায় কারাগারে ছিলেন। এই সুযোগে হযরত আলী মণ্ডল তার স্বামীকে দ্রুত জামিনে মুক্ত করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন ওই ব্যক্তি তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক কুপ্রস্তাবের পাশাপাশি শারীরিক হেনস্তার চেষ্টা চালান। এ সময় তিনি বাধা দিলে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হয়।
​অন্যদিকে, অভিযুক্ত হযরত আলী মণ্ডল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
​এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে কুপ্রস্তাব ও হেনস্তার চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬