ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনার পর প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ

admin
  • প্রকাশের সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 50

চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে পৌরসভার একটি প্রইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দিয়েছে দূর্ঘটনা কবলিত কারটি।

দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক ও আরোহীরা চলে যান। পরে গাড়িটি থেকে ৪০ লিটার মদ উদ্ধারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

৩০ অক্টোবর শুক্রবার ভোর পাঁচটার দিকে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের আজম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি নাজিরহাটের আজম রোড এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইমরুল জানান, দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা সেটি ঘটনাস্থলে রেখে চলে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ পাওয়া যায়। গাড়িটির নম্বর চট্টগ্রাম মেট্রো-১৪-৩৬৪৩।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি মদসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনার পর প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ

প্রকাশের সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬