১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারার ফাশেরটেকে এলাকাবাসীর মাদকবিরোধী অভিযান: মাদকসহ আটক ২, এলাকা ছাড়ার নির্দেশ
Reporter Name
- Update Time : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৮ Time View

রাজধানীর ভাটারা থানার ফাশেরটেক এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে একটি সামাজিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল পরিচালিত এ যৌথ অভিযানে একটি বাসা থেকে মাদকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর অভিযুক্তরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে এলাকা ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার স্বার্থে স্থানীয়দের সর্বসম্মত সিদ্ধান্তে তাদেরকে অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ ও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
মাদকের বিস্তার রোধ ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে এলাকাবাসীর এমন ঐক্যবদ্ধ ও তাৎক্ষণিক সচেতনতামূলক পদক্ষেপ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Tag :



















