মধুখালীতে ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
- Update Time : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে শুভ উদ্বোধন করা হয়েছে ‘নজরুল বর্ষ’। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি হলরুমে এই উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাসুদুর রহমানের সভাপতিত্বে ও শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন:
জনাব মাসুদুর রহমান, ইউএনও, মধুখালী উপজেলা প্রশাসন
জনাব আব্দুল আলিম মানিক, সাধারণ সম্পাদক, মধুখালী উপজেলা বিএনপি
জনাব প্রতিক দত্ত, সহকারী কমিশনার (ভূমি), মধুখালী
জনাব আব্দুল আওয়াল আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মধুখালী
জনাব চৌধুরী রাকিব হোসেন ইরান, সদস্য, মধুখালী উপজেলা বিএনপি
জনাব আক্তারুজ্জামান, সভাপতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিরোধ কমিটি, মধুখালী
জনাব তরিকুল ইসলাম এনামুল, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মধুখালী
জনাব জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মধুখালী উপজেলা
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আলোচনা সভা শেষে একতারা সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা নজরুলের কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন।



















