মেলান্দহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
- Update Time : ০৮:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

রুহুল আমিন উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিন্নাতুল আরা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা আক্তার জ্যোতি।
এছাড়াও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং আদর্শ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি শতভাগ সাক্ষরতা অর্জন অত্যন্ত জরুরি। নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তাঁরা।
























