শিরোনামঃ
মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
- প্রকাশের সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 24

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়।
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখায় নতুন কমিটি ঘোষণা করা হবে।
বার্তাটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম।
Tag :

























