রায়গঞ্জের সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে থানা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আব্দুল আলীম সাবেক সাধারণ সম্পাদক সলঙ্গা থানা বিএনপি, আলহাজ্ব দুলাল হোসেন খাঁন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি, রাহিদ মান্নান লেলিন সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, মারুফ হাসান খোকন সাবেক সাধারণ সম্পাদক সলঙ্গা থানা বিএনপি,
এম দুলাল উদ্দিন আহমেদ তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি, রাশেদুল হাসান তালুকদার পাপন আহ্বায়ক সলঙ্গা থানা যুবদল, হাসান ইমাম তালুকদার সহন সাবেক সদস্য সচিব সলঙ্গা থানা বিএনপি, নাজমুল হুদা সাবেক সভাপতি, ঘুড়কা ইউনিয়ন বিএনপি, আইয়ুব আলী মন্ডল সাবেক সভাপতি, ঘুড়কা ইউনিয়ন বিএনপি,
আমিনুল ইসলাম সাবেক সদস্য সচিব, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, মাজারুল ইসলাম জুয়েল সাবেক সাধারণ সম্পাদক, নলকা ইউনিয়ন বিএনপি,
গোলাম আম্বিয়া সাবেক সভাপতি, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি, মোকাদেছ হোসেন সোহান আহ্বায়ক রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল,
রফিকুল ইসলাম আহ্বায়ক, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এ দলের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। আমাদের সবাইকে শহীদ জিয়ার আদর্শকে অন্তরে ধারণ করতে হবে—শুধু মুখে বললেই হবে না, তা কাজে বাস্তবায়ন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।”




















