ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৯:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 11

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের নাশকতা ও কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলেই তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬