০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

রিপোর্টার মোঃ আব্দুল মোমিন
  • Update Time : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গু সংক্রমণ রোধে সিরাজগঞ্জে জনসচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​আজ ২৯ আগস্ট (শনিবার) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​কর্মসূচি চলাকালে বক্তারা নিজ নিজ বসতবাড়ির আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানান। একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

Update Time : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬