নেশাগ্রস্ত ছেলের পাশবিক নির্যাতন: বৃদ্ধ বাবা-মাকে মারধরের দায়ে ৬ মাসের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 19

মাদকাসক্ত হয়ে বয়োবৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অপরাধে মো. মোশাররফ নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে এই দণ্ড আদায় করা হয়। অভিযুক্ত মোশাররফের বাড়ি কুমুরিয়াচর, মাইঝবাগ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত মোশাররফ দীর্ঘদিন ধরে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় তার অসহায় ও বৃদ্ধ বাবা-মার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। সন্তানের এমন বিকারগ্রস্ত ও নিষ্ঠুর আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিল পুরো পরিবার ও এলাকাবাসী। নিরুপায় হয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
সংবাদ পেয়ে প্রশাসনের একটি টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক এই সাজা প্রদান করা হয়।
সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মাদকের ভয়াবহ গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


























