০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ২৯ বিজিবির অভিযান: ফুলবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২১ Time View

​দিনাজপুরের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মালিকবিহীন বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দল সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব যৌন উত্তেজক সিরাপের চালানটি উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মালামাল, মাদক এবং চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃত অবৈধ সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সীমান্তে ২৯ বিজিবির অভিযান: ফুলবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ

Update Time : ০২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬