ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 31

নেত্রকোনায় সাবেক সেনা সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির মাদক, চোরাচালান ও সীমান্ত এলাকার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এই সত্য প্রকাশ করার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীসহ সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবি ইতিমধ্যে এ মামলায় সন্দেহভাজন একাধিক আসামিকে গ্রেফতার করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬