১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের একক রাজত্ব শেষ: দুর্নীতির অভিযোগে ঘাটাইলের পিআইও এনামুল তাড়াশে সরকারি বদলি।

মোঃ নাসির হোসেন ক্রাইম রিপোর্টার, ঘাটাইল।
  • Update Time : ১০:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

নীতিমালার তোয়াক্কা না করে একই উপজেলায় দীর্ঘ ১৩ বছর ধরে দায়িত্ব পালন করা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হককে অবশেষে তাড়াশে বদলি করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
সরকারি নিয়মানুযায়ী এক কর্মস্থলে ৩ বছরের বেশি অবস্থান করার সুযোগ না থাকলেও অদৃশ্য শক্তির বলে ২০১১ থেকে ২০১৪ এবং ২০১৬ থেকে বর্তমান পর্যন্ত ঘাটাইলে বহাল তবিয়তে ছিলেন এনামুল। দীর্ঘ এই সময়ে তাঁর বিরুদ্ধে টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসৃজন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্পূর্ণ কাজ না করে ভুয়া বিল-ভাউচার এবং অস্তিত্বহীন প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পূর্বে তাঁর কাছ থেকে ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়া হয়।
এছাড়া গরিব শ্রমিকদের নামে ভুয়া মাস্টাররোল তৈরি ও বিকাশ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ, পাহাড়ি লাল মাটি কেটে বিক্রি করা অবৈধ সিন্ডিকেটকে মদদ দেওয়া এবং উপজেলার অন্যান্য দপ্তরের ঘুষ লেনদেনে মাফিয়া নেটওয়ার্ক গড়ে তোলার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এদিকে পিআইও এনামুলের বদলির প্রজ্ঞাপন জারি হলেও ঘাটাইলবাসীর দাবি—কেবল বদলিই চূড়ান্ত সমাধান হতে পারে না। জনগণের অর্থ লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনের সুষ্ঠু তদন্ত করে তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

১৩ বছরের একক রাজত্ব শেষ: দুর্নীতির অভিযোগে ঘাটাইলের পিআইও এনামুল তাড়াশে সরকারি বদলি।

Update Time : ১০:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬