১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইব্রাহিমপুর আশিদাগ বিএনপির কার্যালয় ঘিরে নিয়মিত সামাজিক ও সাংগঠনিক মতবিনিময়

মোঃ খসরু নোমান স্টাফ রিপোর্টার, ঢাকা
  • Update Time : ০৭:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪০ Time View

​রাজধানীর ইব্রাহিমপুরে বিএনপির স্থানীয় কার্যালয়কে কেন্দ্র করে নিয়মিত সামাজিক ও সাংগঠনিক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা কাফরুলের ইব্রাহিমপুর ৮০ দাগ এলাকার আশিদাগ ছাপড়া মসজিদের নিকটবর্তী ‘আলেয়া ভিলা’র ৬৯৮/১এ নাম্বার বাসার নিচতলায় কার্যালয়টি অবস্থিত।

​এ কার্যালয়টিতে মূলত স্থানীয় নানা নাগরিক সমস্যা, সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি বিভিন্ন স্থানীয় সমিতির উন্নয়ন ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে প্রতি শুক্রবার নিয়মিত বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যা তুলে ধরা এবং তা সমাধানের পথ খোঁজার এক বিশ্বাসযোগ্য স্থান হিসেবে একে ব্যবহার করছেন।

​কার্যালয়টিতে নিয়মিত সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমে উপস্থিত থাকেন আজিজ ভাই, হাসান চৌকিদার, আলামিন ও রমজান ভাইসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​নেতাকর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদের সার্বিক পরিচালনায় কার্যালয়টি এলাকায় সাধারণ মানুষের মিলনমেলা ও জনকল্যাণমুখী ভাবনার একটি সমন্বয় কেন্দ্রে পরিণত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইব্রাহিমপুর আশিদাগ বিএনপির কার্যালয় ঘিরে নিয়মিত সামাজিক ও সাংগঠনিক মতবিনিময়

Update Time : ০৭:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬