জনসেবায় নিবেদিত সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের পক্ষে ৯ নং ওয়ার্ডে গণজোয়ার
- Update Time : ১২:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক, চাটমোহর:
আসন্ন পাবনার চাটমোহর উপজেলার ১ নং হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসায় মেম্বার পদে জোরেশোরে প্রচারণায় নেমেছেন সাবেক সফল ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম (এমএ)।
ওয়ার্ডবাসীর কাছে এক আস্থার নাম নজরুল ইসলাম। বিপদে-আপদে কিংবা যে কোনো প্রয়োজনে যাকে সবসময় পাশে পাওয়া যায়, সেই চেনা মানুষটিকে ঘিরেই স্থানীয়দের স্লোগান—“ডাকলে যারে কাছে পাই, সে আমাদের নজরুল ভাই।” বাঘল বাড়ী ও বাঘল বাড়ী কৈ গ্রামসহ পুরো ৯ নং ওয়ার্ডের অলিগলি এখন মুখরিত তাঁর প্রচারণায়।
একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এলাকা উপহার দিতে মোঃ নজরুল ইসলাম সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, “জনসেবাই আমার মূল লক্ষ্য। অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ৯ নং ওয়ার্ড গড়ে তুলতে চাই।”
আসন্ন নির্বাচনে নিজের অতীত কাজের মূল্যায়ন এবং ওয়ার্ডের সামগ্রিক পরিবর্তনের স্বার্থে বাঘল বাড়ী ও বাঘল বাড়ী কৈ গ্রামের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। এলাকার সচেতন ভোটারদের মতে, একজন শিক্ষিত ও অভিজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে নজরুল ইসলাম এমএ-র বিকল্প নেই।



















