উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নকলা, শেরপুর-এর আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত
- Update Time : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ১২ অক্টোবর (সোমবার) নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষায় এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিয়ে রোধ করা অত্যন্ত জরুরি। আজকের কন্যাশিশুই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নকলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার নোমান আহমেদ নকলা শেরপুর



















