০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার: জুয়া ও নেশার আসক্তি থেকে হত্যাকাণ্ড, পরিবারের সন্দেহ
খাইরুল বাশার গাজীপুর প্রতিনিধি
- Update Time : ০৮:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় প্রতিবেশীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত সবুজ মিয়া মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবারের অভিযোগ:
পরিবারের সদস্যদের দাবি, সবুজ মিয়া মোবাইল ফোনে জুয়া খেলার পাশাপাশি মাঝেমধ্যে মাদক সেবন করতেন। এলাকার কিছু বখাটে যুবকের সংস্পর্শে এসে তিনি এই নেশায় জড়িয়ে পড়েন। পরিবারের জোরালো সন্দেহ, ওই বখাটেরাই সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরপাড়ে ফেলে পালিয়ে গেছে।
পুলিশের পদক্ষেপ:
খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত শুরু করেছে।
Tag :



















