কাজিপুরে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৬:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের এক সফল অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে কাজিপুর উপজেলার ১ নম্বর সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩) — বরইতলী মধ্যপাড়া এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
মো. রুহুল আমিন (৪০) — একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
মো. আব্দুল মালেক (৪২) — বরইতলী পশ্চিমপাড়া এলাকার মো. ইব্রাহিম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজিপুর থানা পুলিশের একটি দল সোনামুখী বাজারে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের সময় তাঁদের তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



















