০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর উপজেলা পরিষদ কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : ১০:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View

কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কাজিপুরের ইউএনও শাহনাজ পারভীন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবার ও দূর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন। সভায় কাজিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সমীর দেব খোকন, সদস্য সচিব মিলন দে, সদস্য রিপন কুমার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন। এ বছর কাজিপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মোট ২৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুর উপজেলা পরিষদ কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬