ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Md. Abdul Momin
  • প্রকাশের সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 43

0-4064x3074-0-0#

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আজ কাজিপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা এমপি, চালিতাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খসরু পারভেজ, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল হাসান, কাজিপুর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও সাংবাদিক বৃন্দ।
৭ই নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা বার্তা
“৭ই নভেম্বর — সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।”
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল। দিনটি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় মোড়, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপদমুক্ত করতে ঐক্যবদ্ধ শক্তির অপ্রতিরোধ্যতার কথা স্মরণ করিয়ে দেয়।
এই বিশেষ দিনে—
* শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
* দলীয় সংকীর্ণতা ভুলে জাতীয় স্বার্থে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার শপথ নিই।
* দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি।
আসুন, ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলে মিলে অবদান রাখার আহ্বান জানিয়েছেন এমপি মোঃ সেলিম রেজা।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ আব্দুল মোমিন

মোঃ আব্দুল মোমিন

উপজেলা প্রতিনিধি, কাজীপুর, সিরাজগঞ্জ

কাজিপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬