০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারিতাসের উদ্যোগে দিনাজপুরে বিশ্ব শিশু সপ্তাহ ও কন্যাশিশু দিবস পালিত: শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের আহ্বান

মোঃ মশিউর ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৭:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

‘শিশু ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ এবং ‘সুরক্ষিত শিশু, সমৃদ্ধ সমাজ, উন্নত বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিশু সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) কারিতাস দিনাজপুর অঞ্চলের ‘লাইট’ প্রকল্পের উদ্যোগে সদর উপজেলার সুবড়াস্থ সেন্ট ফ্রান্সিস স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​কারিতাস দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম অফিসার (উন্নয়ন) সুবাস কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইট প্রকল্পের মাঠ কর্মকর্তা বাবলু মুর্মু। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. আজগর আলী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেন্ট ফ্রান্সিস স্কুলের পরিচালক ফাদার নিখিল, সহকারী শিক্ষক ফাদার শিমন মুর্মু এবং সুবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুনির চৌধুরী। এছাড়াও সুবড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “শিশুদের নিরাপদ ভবিষ্যৎ ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি কন্যাশিশুদের সুরক্ষায় সমাজকে আরও সচেতন হতে হবে। তাদের শিক্ষা এবং প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।” শিশুদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।
​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​

Tag :

Please Share This Post in Your Social Media

কারিতাসের উদ্যোগে দিনাজপুরে বিশ্ব শিশু সপ্তাহ ও কন্যাশিশু দিবস পালিত: শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের আহ্বান

Update Time : ০৭:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬