০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাসির হোসেন ক্রাইম রির্পোটার,ঘাটাইল
  • Update Time : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View

টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘাটাইল থানা পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঘাটাইলে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬