০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ১৬ হাজার টাকার জাল নোটসহ দম্পতি গ্রেফতার

​মোঃ মাসুম মিয়া, স্টাফ রিপোর্টার:
  • Update Time : ০২:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৩৬ Time View

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
​গত ৩ অক্টোবর ২০২৬ তারিখ চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই (নিরস্ত্র) মোঃ ময়নাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মতলব উত্তর থানাধীন ৮ নং এখলাছপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় অভিযান চালায়। সেখানকার দেওয়ান বাড়ীর নিজ বসতঘর থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন:
১. নিজাম উদ্দিন (৩৯), পিতা: মৃত মঞ্জিল দেওয়ান, মাতা: রাশিদা বেগম।
২. রোজিনা বেগম (৩২), পিতা: মৃত রুহুল আমিন, স্বামী: নিজাম উদ্দিন, মাতা: রহিমা বেগম প্রকাশ নাজমা বেগম।
​অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের কাছ থেকে ১৬টি ১,০০০ টাকা মূল্যমানের জাল নোট (সর্বমোট ১৬,০০০ টাকা) উদ্ধার করা হয় এবং ৩ অক্টোবর রাত ১২:৪৫ মিনিটে (০০:৪৫ ঘটিকা) জব্দতালিকা প্রস্তুত করে তা জব্দ করা হয়।
​গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে ১৬ হাজার টাকার জাল নোটসহ দম্পতি গ্রেফতার

Update Time : ০২:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬