০৪:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপিত:

হাবিবুর রহমান ডিমলা নীলফামারী প্রতিনিধি:
  • Update Time : ০২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৯ Time View

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপান্তরে ৬০ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আজ ৫ অক্টোবর সকালে) যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস–২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার।
​উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ডিমলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপিত:

Update Time : ০২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬