০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতায় মূলক স্থায়ী কমিটির গঠন করা হয়েছে।

মোঃ মাসুম মিয়া স্টাফ রিপোর্টার।
  • Update Time : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

বৈঠকে মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা শেষে পরবর্তী বৈঠকে ব্যাংক খাতের বিষয়ে আরও সুস্পষ্ট ও বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরতে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপিকে সংসদীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে বক্তব্যে কমিটির সদস্যরা বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যাংক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপিসহ কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্যাংক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতায় মূলক স্থায়ী কমিটির গঠন করা হয়েছে।

Update Time : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬