জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ০৩:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রখ্যাত নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষ নিপ্পন ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রম, কুষ্ঠরোগ চিকিৎসা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের কল্যাণে নিপ্পন ফাউন্ডেশনকে আরও বেশি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যতে মানবিক ও সামাজিক খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
আব্দুর রহিম ঢাকা উত্তর জেলা প্রতিনিধি



















