০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বাতিলের দাবিতে মোংলায় মানবন্ধন।

শাওন আকবার শান্ত (মোংলা প্রতিনিধি):
  • Update Time : ০৪:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View

দেশে জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করার এবং বিনিয়োগ বন্ধ করার, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি পরিবর্তনের দাবিতে মোংলায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মোংলার কানাইনগর পশুর নদীর তীরে এই মানবন্ধনের আয়োজন করে ধরণী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। Global Week of Action-এর অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) এবং COP-31 এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন আয়োজিত হয়। শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন ধরণী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ।

এসময় আরও বক্তব্য রাখেন ধরা’র নেত্রী অসীমা মন্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপার’র সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান প্রমুখ।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বের হয়ে আসার, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুন্দরবন বিধ্বংসী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিও জানান।

সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করুন। জলবায়ু দুর্যোগ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করুন।

তিনি আরও বলেন আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিগত সময়ে কিছু ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদ অলিগার্ক তৈরি করে বাংলাদেশের অর্থনৈতিক খাতে লুটপাট ও দুর্নীতি প্রতিষ্ঠা করেছিল।

জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে লুটপাটতন্ত্র ও দুর্নীতিতন্ত্র রুখে দিয়ে সরকার সৌর শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানিতে বাংলাদেশকে স্বনির্ভর করবে।#

Tag :

Please Share This Post in Your Social Media

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বাতিলের দাবিতে মোংলায় মানবন্ধন।

Update Time : ০৪:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬