ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন ওসি মো. মেহেদী হাসানের যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা।
- প্রকাশের সময় : ০৭:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 43

ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন ওসি মো. মেহেদী হাসানের যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা।
মোঃ:শফিউল আলম রাশেদ ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ। (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মেহেদী হাসান। তাঁর এই যোগদানকে সাধুবাদ জানিয়ে কাঠালিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে তিনি ঝালকাঠি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে অত্যন্ত। নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগে তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অপরাধ দমন, তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। ঝালকাঠি জেলায় ইতিপূর্বে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
কাঠালিয়া থানায় নতুন কর্মস্থলে যোগদানের পর স্থানীয়। সুধীসমাজ ও বিভিন্ন মহলের প্রত্যাশা, তাঁর গতিশীল নেতৃত্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, জুয়া ও অন্যান্য অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কঠোর ও কার্যকর ভূমিকা। রাখবেন।
স্থানীয়রা মনে করেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরিতে একজন দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে মো. মেহেদী হাসান কাঠালিয়া থানায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। নতুন কর্মস্থলে তাঁর এই পথচলা সফল ও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।


























