০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আরিফ গ্রেপ্তার: বিচারাধীন ১৩ মামলা

মনির হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : ০৭:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

খাগড়াছড়ির দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর চৌরাস্তা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
​গ্রেপ্তার আরিফ হোসেন স্থানীয় মো. শহীদের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহারের নেতৃত্বে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে শান্তিপুর চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তবে প্রতিবারই জামিনে বেরিয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
​দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার জানান, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে আদালতে ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবনকারী ও কারবারি—কাউকেই ছাড় দেওয়া হবে না; সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”
​এ ঘটনায় আরিফের বিরুদ্ধে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আরিফ গ্রেপ্তার: বিচারাধীন ১৩ মামলা

Update Time : ০৭:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬