০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

মো. শফিউল আলম রাশেদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : ০৩:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

সারাদেশে বিরোধী মতের ওপর সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড় ও কামারপট্টি মোড় প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে এবং দেশের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঝালকাঠি জেলা যুবদল সর্বদা প্রস্তুত থাকবে। যেকোনো অপশক্তি প্রতিহত করতে যুবদলের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে।”
​সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সাজু, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম।
​মিছিলে ঝালকাঠি সদর উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া ঝালকাঠি যুব ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. একলাস হোসেনের নেতৃত্বে যুব ক্লাবের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠিতে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

Update Time : ০৩:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬