০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী:

Reporter Name
  • Update Time : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি।

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও উপস্থিত ছিলেন।

এদিকে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২১ (সেপ্টেম্বর) সন্ধ্যায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা।

আগামী ২৪ (সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।#

Tag :

Please Share This Post in Your Social Media

বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী:

Update Time : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬