১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের মাঝে ইউএনও’র বাইসাইকেল বিতরণ

আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : ০৮:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামীণ জনপদে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষা ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (গ্রাম পুলিশ) সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
​উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের হাতে দায়িত্ব পালনের সুবিধার্থে এসব বাইসাইকেল তুলে দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখন বণিক।
​বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং তথ্য আদান-প্রদানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বাহন পাওয়ার ফলে প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলার তদারকি আরও জোরদার হবে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দ্রুত চলাচলের জন্য নতুন বাহন পেয়ে গ্রাম পুলিশের সদস্যরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নাগরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের মাঝে ইউএনও’র বাইসাইকেল বিতরণ

Update Time : ০৮:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬