মধুখালীতে জমকালো আয়োজনে বাজার ব্যবসায়ীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

নিজস্ব প্রতিবেদক, মধুখালী:
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের একটি জমকালো ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় ঐতিহ্যবাহী মধুখালী সুগার মিলস মাঠে এ খেলায় মুখোমুখি হয় মধুখালী স্বর্ণ ব্যবসায়ী দল বনাম মধুখালী ইলেকট্রনিক ব্যবসায়ী দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব লিয়াকত আলী শেখ।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সিনিয়র সহ-সভাপতি জনাব কনক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব রবীন্দ্র নাথ কর্মকার, সদস্য, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ
জনাব নিমাই কর্মকার, সভাপতি, মধুখালী বাজার স্বর্ণ ব্যবসায়ী পরিষদ
জনাব অরুন কর্মকার, সাধারণ সম্পাদক, মধুখালী বাজার স্বর্ণ ব্যবসায়ী পরিষদ
জনাব সুব্রত সাহা, উপদেষ্টা, স্বর্ণ ব্যবসায়ী পরিষদ
জনাব দেবাশীষ কর্মকার দেব, সহ-সভাপতি, স্বর্ণ ব্যবসায়ী পরিষদ
জনাব লক্ষ্মণ কর্মকার, উপদেষ্টা, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতি
জনাব রেজাউল করিম, ইলেকট্রনিক ব্যবসায়ী
জনাব সুজন শেখ, ইলেকট্রনিক ব্যবসায়ী
জনাব নিছারউদ্দীন ইসলাম নাহিদ, ইলেকট্রনিক ব্যবসায়ী
টুর্নামেন্টের এই ম্যাচটি সার্বিক ব্যবস্থাপনায় পরিচালনা করেন মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব ইমামুল বিশ্বাস ইমাম। মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।



















