০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডা. শফিকুর রহমান

আব্দুর রহিম, ঢাকা উত্তর জেলা প্রতিনিধি:
  • Update Time : ০৬:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

দেশের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামায়াত বিট সাংবাদিকদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
​সভায় দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জামায়াত বিট রিপোর্টারগণ অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ এবং দেশের সার্বিক গণমাধ্যম নীতিসহ সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। বিরোধীদলীয় নেতা অত্যন্ত খোলামেলা পরিবেশে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
​অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডা. শফিকুর রহমান

Update Time : ০৬:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬