০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় যুবসমাজকে মাঠমুখী করতে ‘স্বপ্নছোঁয়া টেলিকম’-এর উদ্যোগে ফুটবল ও জার্সি বিতরণ

Reporter Name
  • Update Time : ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

​খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
“মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণ এবং যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘স্বপ্নছোঁয়া টেলিকম’-এর পক্ষ থেকে এলাকার তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি/টি-শার্ট বিতরণ করা হয়।
​এ বিষয়ে স্বপ্নছোঁয়া টেলিকমের স্বত্বাধিকারী এবং ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন যুবদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. সবুজ হোসেন বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।”
​ভবিষ্যতেও এলাকার যে কোনো সামাজিক, মানবিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘স্বপ্নছোঁয়া টেলিকম’-এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং নিজের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় যুবসমাজকে মাঠমুখী করতে ‘স্বপ্নছোঁয়া টেলিকম’-এর উদ্যোগে ফুটবল ও জার্সি বিতরণ

Update Time : ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬