পঞ্চগড়ের বোদায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
- Update Time : ০১:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর বাজার সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। বোদা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



















