০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি সংরক্ষণে বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

বিএম তারেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ০৭:৩৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৭ Time View

হবিগঞ্জের লাখাই উপজেলায় বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি সংরক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ৩৬নং বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন শামীমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ এমদাদুর রহমানের সঞ্চালনায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ অফিসার মো. মাহমুদ হোসেন।
​সভায় বক্তারা বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি শিকার রোধ, খাঁচায় পাখি বন্দি না রাখা এবং প্রকৃতিতে তাদের অবাধ বিচরণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা তুলে ধরে বক্তারা শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে বন্যপ্রাণী সংরক্ষণের এই বার্তা নিজ নিজ পরিবার ও সমাজের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
​অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জিনাত রেহানা শশী, মো. শামসুল আলম, গীতা রাণী দাস, লাভলী রানী দাস ও জেসি সুলতানা। এছাড়া স্থানীয় সাংবাদিক বিএম তারেকসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী সভায় অংশ নেয়।
​বন্যপ্রাণী ও প্রকৃতি সুরক্ষায় এমন সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় আয়োজক ও বন বিভাগকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

লাখাইয়ে বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি সংরক্ষণে বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

Update Time : ০৭:৩৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬