০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

মোঃ হাসান আলী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : ০৩:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

নওগাঁর পত্নীতলায় নৈরাজ্য, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও নজিপুর পৌর যুবদল।
​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নজিপুর পৌর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
​বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং রাজনৈতিক সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।
​বক্তারা আরও উল্লেখ করেন, ধামইরহাট-পত্নীতলা আসনে বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জোহা খানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।
​কর্মসূচিতে নেতাকর্মীদের হাতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে—সমাবেশ ও মিছিল’ শীর্ষক ব্যানার দেখা যায়। পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পরিচালিত হয়।
​উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাসের আশঙ্কায় পত্নীতলা উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৩:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬