বিএমএসএস চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার ইন্তেকাল, মেলান্দহ উপজেলা শাখার গভীর শোক
- Update Time : ০৩:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক প্রয়াণে পুরো সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, মেলান্দহ উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করছে। মফস্বল সাংবাদিকতার উন্নয়ন, সাংবাদিকদের অধিকার আদায় ও সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর অপরিসীম অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সংগঠনটি।
এক শোকবার্তায় মেলান্দহ উপজেলা শাখার পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন, “খন্দকার আছিফুর রহমান তোতার মতো একজন দূরদর্শী অভিভাবককে হারিয়ে আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলাম। মহান আল্লাহ তায়ালা মরহুমের জীবনদশার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।”
বিএমএসএস মেলান্দহ উপজেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।



















