বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
- Update Time : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, ছিনতাই প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে থানা এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে বন্দর থানার আন্দিরপাড় হেদায়েতপাড়া এলাকায় মো. কবিরের বাড়ির সামনে থেকে মো. আবু রায়হান (২৩) নামের মাদক মামলার এক আসামিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মিঠু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।



















