পাইকগাছায় সরল দিঘির পাড় স্কুলে ২য় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ
- Update Time : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় সরল দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জমিদাতা আমজাদ গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, সেলিম রেজা লাকী, মোস্তফা মোড়ল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় অধিক মনোযোগী হওয়া এবং মানসম্মত শিক্ষাজীবন গঠনে অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অতিথিরা। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




















