১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ২৯ বিজিবির সফল অভিযান: বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

​মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৭:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই পৃথক অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যায়।
​২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​জব্দকৃত মাদক ও চোরাচালানি মালামাল প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে ২৯ বিজিবির সফল অভিযান: বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

Update Time : ০৭:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬