বিরামপুরে বিজিবির অভিযান: ২ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
- প্রকাশের সময় : ০৩:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 24

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরিই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর, বিরামপুর এবং তাজপুর বিওপির টহল দলগুলো পৃথক অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিনে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব বিশেষ অভিযান চালানো হয়। চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ভারত থেকে অবৈধভাবে এসব মাদক ও নিষিদ্ধ ওষুধ বাংলাদেশে নিয়ে আসছিল। বিজিবির তৎপরতার মুখে চোরাকারবারিরা মাফোলাম ফেলে পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।



















