ভাটারা ফাঁসেরটেকে চুরির চেষ্টাকালে দুই চোর হাতেনাতে আটক, পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি
- Update Time : ১১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

রাজধানীর গুলশান-২ নতুন বাজার সংলগ্ন ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় দুটি দোকানে চুরির চেষ্টাকালে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ফাঁসেরটেক বালুর মাঠ এলাকার দুটি দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকে এক চোরচক্রের সদস্যরা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ও দোকানদাররা সতর্ক হয়ে হাতেনাতে দুজনকে ধরে ফেলেন। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়।
এলাকাবাসী জানান, সম্প্রতি এই এলাকায় চুরির উপদ্রব বেশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে আটককৃতদের চেহারা ভালোভাবে চিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে এ ধরনের চক্রের হাত থেকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও মূল্যবান মালামাল রক্ষা করা সম্ভব হয়।
বিশেষ সতর্কবার্তা
এলাকার সকল দোকানদার ও ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলেই তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।


























