মেলান্দহে উৎসবমুখর পরিবেশে জাহানারা লতিফ মহিলা কলেজ একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 39

মেলান্দহ উপজেলার জাহানারা লতিফ মহিলা কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) নবীন ছাত্রীদের বরণ উপলক্ষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল (এমপি)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ও স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু,মেলান্দহ পৌর বিএনপির সভাপতি জনাব এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহ-সভাপতি জনাব এম. রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আঃ লতিফ আকন্দ।
স্বাগত বক্তব্য রাখেন জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আশরাফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহানারা লতিফ মহিলা কলেজের কলেজ গভর্নিং বডির সভাপতি ও মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জিন্নাতুন আরা।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























